রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বাবার সাথে কথা কাটাকাটি, কালীগঞ্জের মহেশকুড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
বাবার সাথে কথা কাটাকাটি, কালীগঞ্জের মহেশকুড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মহেশকুড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুলফিকার (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মহেশকুড় গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত জুলফিকার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের মো. আবদুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎ বিল পরিশোধ এ সংক্রান্ত বিষয় নিয়ে বাবা আবদুস সাত্তারের সাথে জুলফিকারের কথা কাটাকাটি ও ঝামেলা হয়। এর একপর্যায়ে জুলফিকার ঘর থেকে বের হয়ে ক্ষিপ্ত হয়ে মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় হাত দিয়ে মূল লাইনের সাথে সংযুক্ত মিটারের তার সজোরে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Ads small one

কাস্টমসের নতুন নিয়মে গেটপাস বন্ধ, বেনাপোল সীমান্তে আটকা শত শত পণ্যবাহী ট্রাক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
কাস্টমসের নতুন নিয়মে গেটপাস বন্ধ, বেনাপোল সীমান্তে আটকা শত শত পণ্যবাহী ট্রাক

এমএ রহিম, বেনাপোল (যশোর): কাস্টমস কর্তৃপক্ষের নতুন নির্দেশনা এবং কারপাস জটিলতার কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি বাণিজ্য বন্ধ হয়ে পড়েছে। এর ফলে বন্দরের দুপাশে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে, যার মধ্যে বড় অংশই রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কাঁচামাল।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা গেট কারপাস না করায় শনিবার বিকেল থেকে এ অচলাবস্থার সৃষ্টি হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি ও আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, এতদিন ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের কারপাস (গেটপাস) নেওয়ার ক্ষেত্রে অবৈধ কোনো মালামাল থাকলে তার দায়িত্ব সিঅ্যান্ডএফ এজেন্টের ওপর বর্তাত না। তবে শনিবার কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ নতুন নিয়ম জারি করে জানায়, ট্রাকে কোনো অবৈধ মালামাল পাওয়া গেলে তার দায়ভার সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিনিধিকেই নিতে হবে। কাস্টমস কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদেই গেটপাস গ্রহণ বন্ধ রাখা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম ও বন্দর সূত্রে জানা গেছে, বিদ্যমান সমস্যা সমাধানের জন্য কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, কারপাস জটিলতায় আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও ভারতে পণ্য রপ্তানি এবং চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর উদ্যোগে ‘বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬’ উপলক্ষে তথ্য সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে সাতক্ষীরায় এক দিকনির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যানবেইসের পরিচালক (পরিসংখ্যান) প্রফেসর মো. গোলাম ফিরোজ। জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীরের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান এবং তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্ভুল ও হালনাগাদ তথ্য অত্যন্ত জরুরি। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় অনলাইনে সঠিক সময়ে ও নির্ভুলভাবে তথ্য এন্ট্রি দেওয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাতক্ষীরা এলজিইডিতে বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে সংবর্ধনা ও নতুন কর্মকর্তার বরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা এলজিইডিতে বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে সংবর্ধনা ও নতুন কর্মকর্তার বরণ

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বদলিজনিত বিদায়ী নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খানের বিদায় সংবর্ধনা এবং নতুন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত দুই নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, আসাদুল্লাহ বাহার আশু, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, মোকলেছুর রহমান, মামুনুর রহমান সুমন, মীর রফিকুল ইসলাম বাবু, ইকবাল জমাদ্দার, মো. আকরাম হোসেন খান বাপ্পি, আব্দুল হাকিম ও সাঈদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাংবাদিক আবু সাঈদ।
বক্তারা সাতক্ষীরার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সরকারের উন্নয়ন কর্মকা- সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সরকারি নিয়ম মেনে গুণগত মানসম্পন্ন কাজ নিশ্চিত করতে এলজিইডির সহযোগিতা কামনা করা হয়।