আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৃত্তিকা’-এর আয়োজনে প্রতাপনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২০ জন তরুণ সদস্য (ইয়ুথ)। সভায় আলোচনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আব্দুস সালাম। মতবিনিময় সভাটি পরিচালনা করেন সংস্থার ইয়ুথ সদস্য মো. আব্দুল আহাদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ সদস্য শিল্পী, সুমাইয়া, সোনালী, জাইদুল, কিরণ, রওশনআরা, পিপাসা, রাহাত, হযরত আলী, তামান্না, মায়নুনা ও সাবরিনা।












