বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানের পর নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণপদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
পাকিস্তানের পর নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণপদক

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া আঞ্চলিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সাফল্য পেয়েছে। অনূর্ধ-২৩ বয়সীদের আসরে গ্র্যান্ড ফাইনালে নেপালের সাবেক ওয়ার্ল্ড জুনিয়র ১ নম্বর শাটলার প্রিন্স দাহাল ও ক্রিস্তিজ কাহালকে ২১–১৫ / ১৮–২১ / ২১–১৪ পয়েন্ট তথা ২–১ সেটের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে খেলেছেন সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়। এর আগে সেমিফাইনালে পাকিস্তান ও কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার শাটলারদের হারায় তারা। দ্বিতীয় রাউন্ডে ভুটানের কাছে ওয়াকওভার পায় গালিব-জয় জুটি।

গালিব পদক জিতে বলেছেন, ‘আমরা ভালো খেলে স্বর্ণপদক জিতেছি। সামনেও সাফল্য পেতে চাই।’

বাংলাদেশ দলে কোচ হিসেবে ছিলেন সাবেক চ্যাম্পিয়ন মোস্তফা জাবেদ।

Ads small one

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়ামুখী করার আহ্বান হাবিবের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়ামুখী করার আহ্বান হাবিবের

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়ামুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলা সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় কলারোয়ায় নিজের বাসভবনে চন্দনপুর ইউনাইটেড কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষকেরা।

সভায় হাবিবুল ইসলাম হাবিব পরিবেশ সুরক্ষায় সরকারের বৃক্ষরোপণ অভিযান সফল করতে প্রত্যেক শিক্ষককে ১০টি ও প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার মানোন্নয়নে যতœশীল হতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। তিনি চন্দনপুর ইউনাইটেড কলেজের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক জামিল আক্তার, আবু সাঈদ ও কামরুল ইসলাম প্রমুখ।

 

 

 

 

 

 

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: “প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে।

 

১৭ জুন বুধবার সকালে উপজেলার কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে গভর্ন্যান্স ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট (জিফোরসিআর) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ’ (সিএনআরএস)-এর আয়োজনে অনুষ্ঠানটিতে অর্থায়ন করে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড এবং সার্বিক সহযোগিতা করে সিডিও।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও-এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

র‌্যালিতে অংশগ্রহণকারী ১৫৬জন শিক্ষার্থী পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। র‌্যালিটি বিদ্যালয়ের চারপাশ ও কাঁঠালবাড়িয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে চারা গাছ রোপণ করা হয়।

 

 

 

 

পাটকেলঘাটায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পাটকেলঘাটা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

 

বুধবার সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ থানা শাখার উদ্যোগে স্থানীয় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হুসাইন।

 

পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মুজাহিদ শেখ ও সেক্রেটারি ওমর ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন উপশাখার নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।