রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বেলা ৫টায় ভেটখালী বাজারের সাইক্লোন শেল্টারের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সহিদুজ্জামান সহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য আলহাজ মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. আব্দুল মজিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও সহকারী পিপি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শিক্ষক মো. শহিনুর ইসলাম, মো. নুরুজ্জামান গাজী, মো. নাজমুল হুদা, মো. আবু হানিফ, পিন্টু, সবুর ঢালী, মুনসুর গাইন, সফিকুল ইসলাম, গাজী মোর্শেদ, গাজী আলম, আব্দুল হান্নান ও মুনছুর গাজীসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মতবিনিময় সভায় ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলীয় কোন্দল নিরসন ও ঐক্য জোরদার, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। সভাটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম (লিটন)।












