শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

হরমুজে টোগোর তেলবাহী জাহাজে ইরানের হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
হরমুজে টোগোর তেলবাহী জাহাজে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইরান। দেশটির অভিযোগ, ‘অবৈধভাবে’ গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রমের চেষ্টা করায় জাহাজটিতে আঘাত করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, ‘ট্রেন্ড’ নামের ওই ট্যাংকারটি বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের দাবি, মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনা ও প্রতারণায় পড়ে জাহাজটি অনুমোদনহীন পথে যাওয়ার চেষ্টা করছিল।

ইরানের আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য, জাহাজটি অতিক্রমের চেষ্টা করার সময় আগুন ধরে যায় এবং পরে সেটিতে আঘাত করা হয়। এরপর জাহাজটির চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী আরও দাবি করেছে, তাদের নৌসেনারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। তারা যেসব শক্তিকে ‘আগ্রাসী’ হিসেবে বিবেচনা করে, তাদের যেকোনো তৎপরতা ঠেকানোরও হুঁশিয়ারি দিয়েছে।

জাহাজের মালিক ও নাবিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে ইরানের নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজের ধ্বংস ছাড়া অন্য কোনো ফল হবে না।

তবে ইরানের এই হামলার দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জাহাজটিতে কী ধরনের পণ্য ছিল, কতজন ক্রু ছিলেন, কেউ হতাহত হয়েছেন কি না কিংবা জাহাজটি বর্তমানে ভাসমান অবস্থায় আছে কি না—এসব বিষয়ে ইরানের বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে ইরানের আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলকারী কয়েকটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবিও করেছিল।

সূত্র: আনাদলু

Ads small one

পাইকগাছায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নানা আয়োজনে বিশ্বকর্মা পূর্জা অনুাষ্ঠত হয়েছে। ভাদ্র মাসের সংক্রান্তিতে এই পূজা হয়। উপজেলার বিভিন্ন মন্দির, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, পারিবারিক মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পৌর বাজার, কপিলমুনি, বাঁকা বাজার, নতুন বাজারসহ বিভিন্ন মন্দির, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, পারিবারিক মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছার নতুন বাজার মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।

 

পূজার সার্বিক দায়িত্বে ছিলেন, পূজা পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল কর্মকার, সাধারণ সম্পাদক পলাশ ঘোষ, কোষাধ্যক্ষ নিরঞ্জন বিশ্বাস, সুভাষ দেবনাথ, তপন দেবনাথ, পবিত্র বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, স্বপন বিশ্বাস, তরুন চৌধুরী, উৎপল কর্মকারসহ ভক্তবৃন্দ।

বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। বিশ্বকর্মা পূজা হলো হিন্দু স্থাপত্য ও প্রকৌশলের দেবতা বিশ্বকর্মার আরাধনা এবং কারিগর, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের একটি পবিত্র উৎসব। হিন্দু শাস্ত্রে বিশ্বকর্মাকে দেবশিল্পী ও বিশ্বের স্্রষ্টা বলা হয়। তিনি দ্বারকা নগরী, লঙ্কা এবং দেবতাদের বিভিন্ন অস্ত্র ও রথ তৈরি করেছিলেন। কলকারখানা, গ্যারেজ, এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত মানুষেরা তাদের ব্যবহৃত যন্ত্রপাতি ও যানবাহন এই দিনে শ্রদ্ধাভরে পূজা করেন।

পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার

সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে পাটকেলঘাটা থানার মামলা নং-০৭(০৯)/২৬, ধারা ৩৭৯/৪১১ দন্ডবিধির এজাহারনামীয় আসামি পাটকেলঘাটার লালচন্দ্রপুর গ্রামের আজগর শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া পাটকেলঘাটা থানার মামলা নং-০৮, তারিখ ১৭/০৮/২০২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬-এর ৯(১)/৩০ এরএজাহারনামীয় আসামি পাটকেলঘাটার নোয়াকাটি গ্রামের মোঃ জাহাঙ্গীর সরদারের ছেলে মোঃ হৃদয় হোসেন (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মালয়েশিয়ায় একই গাছে কাঁচা-পাকা আমের মনোমুগ্ধকর দৃশ্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
মালয়েশিয়ায় একই গাছে কাঁচা-পাকা আমের মনোমুগ্ধকর দৃশ্য
মোঃ শাহিনুর রহমান শাহিন, মালয়েশিয়া: মালয়েশিয়ার সবুজ-শ্যামল প্রকৃতির মাঝে দেখা মিলেছে দৃষ্টিনন্দন এক আমবাগানের। বাগানের একটি বড় আমগাছে একই সঙ্গে থোকায় থোকায় কাঁচা আম ও পাকা হলুদ-লালচে আম ঝুলতে দেখা যাচ্ছে।
হালকা বাতাসে আমগাছের ডালপালা ও সবুজ পাতাগুলো দুলছে। সেই সঙ্গে পাকা আমগুলোও বাতাসে দোল খাচ্ছে—যা তৈরি করেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য।
পাতার ফাঁক দিয়ে কোমল সূর্যের আলো আমের ওপর পড়ে দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সবুজের মাঝে কাঁচা ও পাকা আমের এমন বৈচিত্র্য প্রকৃতিপ্রেমীদের সহজেই মুগ্ধ করছে।
ক্যামেরায় ধারণ করা এই সুন্দর দৃশ্যে প্রথমে কাঁচা আমের থোকা এবং পরে পাকা আমের দিকে ধীরে ধীরে ক্যামেরা এগিয়ে যায়। মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আমগাছের এই অপরূপ দৃশ্য যেন গ্রামীণ জীবনের এক শান্ত ও সতেজ ছবি তুলে ধরে।