বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দুই ব্যক্তি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মো. আবু হাশেম।

লিখিত বক্তব্যে আবু হাশেম ও তালার আলাদিপুর গ্রামের আব্দুল আজিজ শিকারী দাবি করেন, তালা উপজেলার ১০৭নং ডাংগা নলতা মৌজার বিআরএস ৪২নং খতিয়ানের ১০৯নং দাগে ০.৩১০০ একর জমি রয়েছে। এর মধ্যে আবু হাশেম ক্রয়সূত্রে এবং আব্দুল আজিজ শিকারী পৈতৃকসূত্রে জমিটি ভোগদখল করে আসছেন। বর্তমানে ওই জমিতে তারা ধান চাষ করেছেন বলেও জানান।

তাদের অভিযোগ, আলাদিপুর গ্রামের এলাহি বক্স শিকারীর ছেলে আব্বাস আলী শিকারী ওই জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

এছাড়া আব্বাস আলী শিকারী কথিত একটি দলিল দেখিয়ে বিভিন্ন স্থানে তাদের হয়রানি করছেন বলেও অভিযোগ করেন আবু হাশেম ও আব্দুল আজিজ।

সংবাদ সম্মেলনে তারা জমি দখলের চেষ্টা ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্বাস আলী শিকারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Ads small one

বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান

 

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত আরও দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়েছেন সালমান এফ রহমান। এর ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানির পরিচালনা পর্ষদেই আর থাকছেন না তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্র জানায়, বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কোম্পানি দুটির পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। দুই কোম্পানির পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়। পুনর্গঠিত দুই পর্ষদ থেকেই সালমান এফ রহমানকে বাদ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেয় বিএসইসি। ওই পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে বাদ দেওয়া হয়। ফলে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেড; কোনোটির পরিচালনা পর্ষদেই এখন আর তিনি নেই।

দুই কোম্পানির চেয়ারম্যান এ এস এফ রহমান

বিএসইসির অনুমোদিত পুনর্গঠিত পর্ষদ অনুযায়ী, শাইনপুকুর সিরামিকসের চেয়ারম্যান করা হয়েছে সালমান এফ রহমানের ভাই আহমেদ সোহেল ফসিহুর রহমানকে (এ এস এফ রহমান)। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন ওসমান কায়সার চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ।

এ ছাড়া শাইনপুকুর সিরামিকসের পর্ষদে দুজন স্বতন্ত্র পরিচালক যুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে বিএসইসি। তবে তাদের একজনেরও নাম এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে বেক্সিমকো লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন এ এস এফ রহমান। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পর্ষদে রয়েছেন ওসমান কায়সার চৌধুরী।

বেক্সিমকো লিমিটেডের পুনর্গঠিত পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদকে রাখা হয়েছে। স্বতন্ত্র পরিচালক হিসেবে শাহ মঞ্জুরুল হকসহ আরও একজনকে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে দ্বিতীয় স্বতন্ত্র পরিচালকের নাম এখনো চূড়ান্ত হয়নি।

পর্ষদে থাকছেন সালমান-ঘনিষ্ঠরা

বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ থেকে সালমান এফ রহমান বাদ পড়লেও পুনর্গঠিত পর্ষদে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের অনেকেই রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো গ্রুপ যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় নিয়ে সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হচ্ছে।

গত বছর শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বেক্সিমকো গ্রুপের ব্যবসা ও আর্থিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা তৈরি হয়। একই সময়ে সালমান এফ রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে সালমান এফ রহমানকে শেয়ারবাজারে ‘আজীবন অবাঞ্ছিত’ ঘোষণা করে বিএসইসি। এরপর ধাপে ধাপে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়।

প্রথমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ থেকে তাকে সরানো হয়। এবার একই প্রক্রিয়ায় শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেডের পর্ষদ থেকেও তার নাম বাদ পড়লো।ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সালমান এফ রহমানের সরাসরি কোনো পদ থাকলো না।

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি, ভিয়েতনামে মূলহোতাসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি, ভিয়েতনামে মূলহোতাসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার

ভিয়েতনামের হো চি মিন সিটিতে প্রায় ২ হাজার ৭০০টি বিড়াল চুরি ও মাংসের জন্য বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তদন্তের অংশ হিসেবে পুলিশ বিড়াল ধরার ফাঁদ, পশম তোলার মেশিন ও ডিজিটাল স্কেল জব্দ করেছে।

অনলাইন পোর্টাল ভিএনএক্সপ্রেস ইন্টারন্যাশনাল-এর প্রতিবেদনে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৩৯ বছর বয়সী লু থান বিনকে এই নেটওয়ার্কের মূলহোতা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সম্পত্তি চুরির অভিযোগে বিন ও তার ১১ সহযোগীর বিরুদ্ধে তদন্ত চলছে।

অভিযোগ অনুযায়ী, চক্রটির সদস্যরা রাতের বেলা ছোট ছোট দলে ভাগ হয়ে মোটরসাইকেলে করে বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরে বেড়াত। যেসব বাড়িতে বিড়াল পোষা হতো, সেগুলোর বাইরে ছোপ ছোপ মাছ দিয়ে ফাঁদ পেতে রাখা হতো। প্রতিটি দল প্রতি রাতে চার থেকে ১০টি করে বিড়াল চুরি করতো।

গত ৮ জুলাই ডং থান কম্যুনে চালানো এক অভিযানে এই নেটওয়ার্কের সন্ধান মেলে। সেখানে ৫০টি বিড়াল, ৫৫টি ফাঁদ ও দুটি স্কেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে ১২ আসামি স্বীকার করেছেন, তারা প্রায় ২ হাজার ৭০০টি বিড়াল চুরি করে বিক্রি করেছেন। তবে এই চক্র কত দিন ধরে সক্রিয় ছিল, তা পুলিশ এখনও নির্ধারণ করতে পারেনি।

বিড়াল চুরির পাশাপাশি বিন অন্যান্য স্বাধীন বিক্রেতাদের কাছ থেকেও বিড়াল কিনতেন। জুলাইয়ে উদ্ধার হওয়া ৫০টি বিড়ালের মধ্যে ১৩টিকে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভিয়েতনামে, বিশেষ করে উত্তরাঞ্চলের বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বৈধ। বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও অনেকে মনে করেন, বিড়ালের মাংস খেলে ভাগ্য সুপ্রসন্ন হয়। দেশটির বিভিন্ন রেস্তোরাঁয় প্রকাশ্যেই এ ধরনের মাংসের খাবার বিক্রি করা হয়; তবে বিক্রেতাদের কাছে প্রাণীর উৎসের সঠিক অনুমোদনপত্র থাকতে হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসা বন্ধের দাবিতে আড়াই লাখেরও বেশি মানুষ এক পিটিশনে স্বাক্ষর করেন। এছাড়া ২০২১ সালে দেশটির হোই আন শহর কুকুর ও বিড়ালের মাংস বিক্রি ও গ্রহণ বন্ধের অঙ্গীকার করে।

সূত্র: এনডিটিভি

সাফের আগে ধাক্কা, জায়ান হাকিমকে পাচ্ছে না বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
সাফের আগে ধাক্কা, জায়ান হাকিমকে পাচ্ছে না বাংলাদেশ

 

নভেম্বরে ঢাকায় হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে বাংলাদেশ দলে আরও প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। তবে সেই উদ্যোগের শুরুতেই ধাক্কা খেতে হচ্ছে বাংলাদেশকে।

ইংল্যান্ডে জন্ম নেওয়া জায়ান হাকিমকে আপাতত পাচ্ছে না বাংলাদেশ দল। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাফুফে জায়ান হাকিম-সম্পর্কিত সব বিষয়ে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সবকিছু আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। ফিফার নিয়মাবলীর অধীনে জায়ান হাকিমের মতো একজন খেলোয়াড় বাংলাদেশের হয়ে খেলার যোগ্য নন। তিনি এর আগে একাধিকবার অ্যান্টিগার হয়ে খেলেছেন। সম্ভবত এ কারণেই তিনি বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না।’