শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সেমিনার শনিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সেমিনার শনিবার

আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪.৩০ মিনিটে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবস্থিত শহিদ নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাঘরে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায়: অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

 

উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাতক্ষীরা বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সীমান্ত আদর্শ কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান (মন্ময় মনির)।

সেমিনার নির্ধারিত আলোচকের বাইরে ১০ জন অনুষ্ঠানস্থল থেকে মুক্তভাবে আলোচনা করবেন। এছাড়া স্বরচিত আবৃত্তি ও গান অনুষ্ঠিত হবে।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন: প্রাবন্ধিক ও সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিমউদ্দীন, অধ্যক্ষ শিকদার এ কে আজাদ, অধ্যক্ষ শিবপদ গাইন, কবি প্রশান্ত রায়, কবি সিদ্দিক আলী, লেখক শেখ সিদ্দিকুর রহমান, প্রভাষক মো. মামুনুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, চারুশিল্পী মলয় বিশ্বাস, কবি কাজী গুলশান আরা, কবি শাহনাজ পারভীন, কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, কবি নাসিমা সুলতানা, মো. রিয়াজুল ইসলাম রানা প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

পাইকগাছায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নানা আয়োজনে বিশ্বকর্মা পূর্জা অনুাষ্ঠত হয়েছে। ভাদ্র মাসের সংক্রান্তিতে এই পূজা হয়। উপজেলার বিভিন্ন মন্দির, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, পারিবারিক মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পৌর বাজার, কপিলমুনি, বাঁকা বাজার, নতুন বাজারসহ বিভিন্ন মন্দির, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, পারিবারিক মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছার নতুন বাজার মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।

 

পূজার সার্বিক দায়িত্বে ছিলেন, পূজা পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল কর্মকার, সাধারণ সম্পাদক পলাশ ঘোষ, কোষাধ্যক্ষ নিরঞ্জন বিশ্বাস, সুভাষ দেবনাথ, তপন দেবনাথ, পবিত্র বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, স্বপন বিশ্বাস, তরুন চৌধুরী, উৎপল কর্মকারসহ ভক্তবৃন্দ।

বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। বিশ্বকর্মা পূজা হলো হিন্দু স্থাপত্য ও প্রকৌশলের দেবতা বিশ্বকর্মার আরাধনা এবং কারিগর, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের একটি পবিত্র উৎসব। হিন্দু শাস্ত্রে বিশ্বকর্মাকে দেবশিল্পী ও বিশ্বের স্্রষ্টা বলা হয়। তিনি দ্বারকা নগরী, লঙ্কা এবং দেবতাদের বিভিন্ন অস্ত্র ও রথ তৈরি করেছিলেন। কলকারখানা, গ্যারেজ, এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত মানুষেরা তাদের ব্যবহৃত যন্ত্রপাতি ও যানবাহন এই দিনে শ্রদ্ধাভরে পূজা করেন।

পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার

সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে পাটকেলঘাটা থানার মামলা নং-০৭(০৯)/২৬, ধারা ৩৭৯/৪১১ দন্ডবিধির এজাহারনামীয় আসামি পাটকেলঘাটার লালচন্দ্রপুর গ্রামের আজগর শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া পাটকেলঘাটা থানার মামলা নং-০৮, তারিখ ১৭/০৮/২০২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬-এর ৯(১)/৩০ এরএজাহারনামীয় আসামি পাটকেলঘাটার নোয়াকাটি গ্রামের মোঃ জাহাঙ্গীর সরদারের ছেলে মোঃ হৃদয় হোসেন (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মালয়েশিয়ায় একই গাছে কাঁচা-পাকা আমের মনোমুগ্ধকর দৃশ্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
মালয়েশিয়ায় একই গাছে কাঁচা-পাকা আমের মনোমুগ্ধকর দৃশ্য
মোঃ শাহিনুর রহমান শাহিন, মালয়েশিয়া: মালয়েশিয়ার সবুজ-শ্যামল প্রকৃতির মাঝে দেখা মিলেছে দৃষ্টিনন্দন এক আমবাগানের। বাগানের একটি বড় আমগাছে একই সঙ্গে থোকায় থোকায় কাঁচা আম ও পাকা হলুদ-লালচে আম ঝুলতে দেখা যাচ্ছে।
হালকা বাতাসে আমগাছের ডালপালা ও সবুজ পাতাগুলো দুলছে। সেই সঙ্গে পাকা আমগুলোও বাতাসে দোল খাচ্ছে—যা তৈরি করেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য।
পাতার ফাঁক দিয়ে কোমল সূর্যের আলো আমের ওপর পড়ে দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সবুজের মাঝে কাঁচা ও পাকা আমের এমন বৈচিত্র্য প্রকৃতিপ্রেমীদের সহজেই মুগ্ধ করছে।
ক্যামেরায় ধারণ করা এই সুন্দর দৃশ্যে প্রথমে কাঁচা আমের থোকা এবং পরে পাকা আমের দিকে ধীরে ধীরে ক্যামেরা এগিয়ে যায়। মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আমগাছের এই অপরূপ দৃশ্য যেন গ্রামীণ জীবনের এক শান্ত ও সতেজ ছবি তুলে ধরে।