মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

৬ মে থেকে খুলতে পারে ভারতের ট্যুরিস্ট ভিসা: দীর্ঘ স্থবিরতা কাটিয়ে স্বস্তির ইঙ্গিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
৬ মে থেকে খুলতে পারে ভারতের ট্যুরিস্ট ভিসা: দীর্ঘ স্থবিরতা কাটিয়ে স্বস্তির ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ বিরতি ও অনিশ্চয়তার পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৬ মে থেকেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রশাসনের একটি উচ্চপর্যায়ের সূত্র। গত কয়েক মাস ধরে ভিসা কার্যক্রমে ধীরগতি ও সীমিত প্রবেশাধিকারের কারণে চিকিৎসা, পর্যটন ও ব্যবসায়িক উদ্দেশ্যে যাতায়াত করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে চিকিৎসা ভিসার ওপর নির্ভরশীল বহু রোগী ও তাদের পরিবারকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।

 

শনিবার (২ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রশাসনিক কর্মকর্তা জানান, বিষয়টি এখন নীতিগত পর্যায়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি। তার ভাষ্য অনুযায়ী, “সবকিছু অনুকূলে থাকলে চলতি মাসেই পর্যটক ভিসা পুনরায় চালু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর-এর অনুমোদনের পর।” তিনি আরও জানান, বর্তমানে বিষয়টি সরাসরি নজরদারিতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর-এর অধীনে।

 

দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস নেতা শশী ঠাকুর। তিনি সম্প্রতি একাধিক আলোচনায় দুই দেশের মধ্যে দ্রুত যোগাযোগ ও আস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানা গেছে।

 

অন্যদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর নিরাপত্তা ও কৌশলগত মূল্যায়নও এই সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে ভিসা পুনরায় চালুর বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক নয়, কূটনৈতিক ও নিরাপত্তাগত বিবেচনাও এতে যুক্ত রয়েছে। এদিকে ভিসা চালুর সম্ভাবনার খবরে উচ্ছ্বাস দেখা দিয়েছে ভারতের পর্যটন ও বাণিজ্যনির্ভর অঞ্চলগুলোর মধ্যে।

 

বিশেষ করে কোলকাতার পার্ক স্ট্রিট, নিউ মার্কেট এবং ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। দীর্ঘদিন বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতিতে যেসব হোটেল, রেস্টুরেন্ট ও শপিং এলাকা ক্ষতির মুখে পড়েছিল, তারা এখন পুনরায় প্রাণচাঞ্চল্য ফিরে পাওয়ার অপেক্ষায়। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, বাংলাদেশি পর্যটকরা ফিরলে শুধু হোটেল বা দোকান নয়, পুরো স্থানীয় অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠবে। বিশেষ করে চিকিৎসা পর্যটন ও স্বল্পমেয়াদি ভ্রমণ খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

 

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বাংলাদেশ-এর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। সফরকালে তিনি ভারতীয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও স্বাভাবিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে ভিসা ইস্যুটি ধীরে ধীরে ইতিবাচক সমাধানের দিকে এগোচ্ছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি, তবে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে অগ্রগতি স্পষ্ট।

সব মিলিয়ে, দীর্ঘ প্রতীক্ষার পর ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে তা শুধু ভ্রমণ নয়, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ, চিকিৎসা সুবিধা এবং অর্থনৈতিক সম্পর্কেও নতুন গতি আনতে পারে বলে আশা করা হচ্ছে।

 

Ads small one

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পত্রদূত ডেস্ক: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোজাফফর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা ‘সাস’ এর নির্বাহী পরিচালক ইমান আলী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের বিষয় নয়। পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে মানুষের জীবনমুখী, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন প্রয়োজন। একটি দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি হলো সাক্ষরতা।

তারা আরও বলেন, ঝরে পড়া শিশু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সাক্ষরতা কার্যক্রম আরও জোরদার করা দরকার। সাক্ষরতার বিস্তার মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক বৈষম্য কমাতে এবং ব্যক্তি ও পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন।

ফকিরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
ফকিরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্সে ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্ত শোভা রায়, সমাজসেবা কর্মকর্তা দিপঙ্কর কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, মোড়ল কামররুজ্জামান, মো: আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ফকিরহাট বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
ফকিরহাট বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট সদর বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় এ সভা অত্র বাজারের একটি মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ। এতে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, ফকিরহাট জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারী মাওলানা মোফাজ্জল হায়দার প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো: সাদেক মল্লিক। বিশিষ্ট ব্যবসায়ী নোমান আল মেহেদী ও শেখ শহীদ হাসান রানার যৌথভাবে সঞ্চালনায় করেন এতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ হারুনার রশিদ,। সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি শেখ কামাল হোসেন বাবুসহ অন্যান্যরা।

সভায় বাজারের উন্নয়ন, আইনশৃঙ্খলা, নৈশ্যপ্রহরী, সিসি ক্যামেরা, কেরামবোর্ড ও মাদকসহ বিভিন্ন বিষয়য়ে আলোচনা করা হয়েছে। এসময় বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।