রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

তুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
তুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ আর নেই

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়াডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ গাজী আর নেই। দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভোগার পর রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলে তাঁর কন্যা অ্যাডভোকেট সালমা খাতুনের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম আব্দুর রশিদ গাজীর জানাজা শেষে আগামীকাল সোমবার তাঁর গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার তুয়াডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Ads small one

ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বলফিল্ড হিফজুল কুরআন মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় নিয়ে নানা নির্দেশনামূলক আলোচনা করা হয়।

মাদ্রাসার জমিদাতা মৌলভী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদের সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য শেখ মহাসিন আলী, ব্যবসায়ী জিহাদ আলী সরদার, হাফেজ মাওলানা আবু মুছা ও হাফেজ মাওলানা শাহিনুর রহমান।

কলারোয়ায় শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
কলারোয়ায় শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

কলারোয়া প্রতিনিধি: ‘আলোকিত মানুষ চাই, মানুষ তার স্বপ্নের সমান বড়’Ñএই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে রোববার বিকেলে উপজেলা মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। তিনি বলেন, জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম বই। মানুষের চিন্তার জগৎ প্রসারিত করতে বইয়ের বিকল্প নেই। তিনি মেলা ঘুরে দেখার এবং বই পড়ার অভ্যাস বজায় রাখার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক জাহিদুল ইসলাম এবং ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম।

আয়োজকেরা জানান, মেলায় পাঠকদের উৎসাহিত করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইয়ে ৩০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিয়েছে আঙ্কারা। একই সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে রিয়াদকে সহায়তার ক্ষেত্র কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে বলে স্পষ্ট সংকেত দিয়েছে দেশটি। লোহিত সাগরের কৌশলগত স্বার্থ এবং ইরানের সঙ্গে সম্পর্কের কথা মাথায় রেখে ইয়েমেনে কোনও ধরনের আক্রমণাত্মক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।

শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগলু সৌদি আরবে গিয়ে সৌদি সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামেদ আল-রুওয়াইলি এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। রিয়াদে জরুরি এই সামরিক বৈঠকের আগে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তি বাস্তবায়নের প্রস্তুতি পর্যালোচনা করেন।

এক তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নে প্রথম ধাপে রিয়াদে একটি স্থায়ী সচিবালয় ও যৌথ সামরিক সদর দফতর প্রতিষ্ঠা করা হবে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে। অক্টোবরে গ্রীষ্মকালীন অবকাশ শেষে তুর্কি সংসদে চুক্তিটি অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

তবে সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়তে থাকায় চুক্তির যৌথ প্রতিরক্ষা অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন ও সমালোচনা উঠেছে। গত বুধবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এসব সমালোচনার জবাব দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, এ সমালোচনা ন্যায্য নয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ন্যাটো কেবল একবারই ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর তাদের যৌথ প্রতিরক্ষা অনুচ্ছেদ ব্যবহার করেছিল। ফিদান আরও বলেন, সমালোচকেরা ১০ বছরের এক সংকটের দিকে আঙুল তুলে বলছেন, দেখা যাক, এটি কাজ করছে না। আমরা তো কেবল যাত্রা শুরু করেছি।

আঙ্কারার দৃষ্টিকোণ থেকে, সৌদি ভূখণ্ড রক্ষা করা এবং ইয়েমেনের গৃহযুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের তুর্কি কর্মসূচির প্রতিষ্ঠাতা পরিচালক গোনুল তোল বলেন, আমি আশা করি না তুরস্ক হুথিদের বিরুদ্ধে কোনও আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে।

হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
বিশেষজ্ঞদের মতে, হুথিদের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিলে লোহিত সাগর ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে তুরস্কের বিশাল সামরিক ও অর্থনৈতিক স্বার্থ ঝুঁকির মুখে পড়বে। বিশেষ করে সোমালিয়ায় তুরস্কের বৃহত্তম বৈদেশিক সামরিক ঘাঁটি রয়েছে এবং শত মিলিয়ন ডলারের বিনিয়োগের পাশাপাশি সেখানে তেল অনুসন্ধান ও স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করছে আঙ্কারা। এ ছাড়া ইরানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অক্ষুণ্ন রাখাও আঙ্কারার জন্য গুরুত্বপূর্ণ।

গোনুল তোল আরও জানান, তুরস্কের ভূমিকা সীমাবদ্ধ থাকবে। আঙ্কারা প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রযুক্তিগত সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সৌদি আরবকে সহযোগিতা করতে পারে।

এর আগে ১৯ সেপ্টেম্বর দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ফিদানও একই ইঙ্গিত দিয়ে বলেছিলেন, সৌদি আরবের বিশেষ করে কিছু প্রযুক্তিগত বিষয়ে সামরিক চাহিদা থাকতে পারে। এসব পূরণ করতে আমাদের কোনও সমস্যা নেই।