বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও টুর্নামেন্ট সম্পন্ন, দুই বিভাগেই স্বাগতিকেরা চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও টুর্নামেন্ট সম্পন্ন, দুই বিভাগেই স্বাগতিকেরা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি: “ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা”Ñএই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের তিন দিনব্যাপী খো খো প্রশিক্ষণ কোর্স এবং আন্তজেলা নকআউট খো খো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল চারটায় সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় এই আয়োজনের দায়িত্বে ছিল জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। সদস্যসচিব মীর তাজুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
শুভেচ্ছা বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু ও জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক ইমাদুল হক খান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি আহমাদ আলী সরদার, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কাজী কামরুজ্জামান, জাতীয় খো খো দলের অধিনায়ক শেখ আব্দুর রহমান রানা এবং প্রশিক্ষক ফারুকুল ইসলাম ও বাইজিদ মণ্ডল।
এদিকে আন্তজেলা নকআউট খো খো টুর্নামেন্টে সাতক্ষীরা, খুলনা ও মাগুরা জেলা দল অংশ নেয়। টুর্নামেন্টের ছেলে ও মেয়ে—উভয় বিভাগের ফাইনালে খুলনা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক সাতক্ষীরা জেলা দল। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Ads small one

ডা. আনিছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বর দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
ডা. আনিছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বর দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি ডা. আনিছুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বর শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

আসরের নামাজের পর ইটাগাছা সিঅ্যান্ডবি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে উক্ত দোয়া মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বল্লী হাইস্কুলে এডহক কমিটির সভাপতি একে মোহাম্মদ আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
বল্লী হাইস্কুলে এডহক কমিটির সভাপতি একে মোহাম্মদ আলী

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক একে মোহাম্মদ আলী।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম তদারকি ও পড়াশোনার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটিতে তিনি এই দায়িত্ব পান। একে মোহাম্মদ আলী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

আবুবকর সিদ্দীক (রা.) কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান ও নবীনবরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দীক (রা.) কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান ও নবীনবরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের হযরত আবুবকর সিদ্দীক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট কমিটির সচিব মো. আব্দুল মান্নান।

সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন ও হাদিস থেকে শিক্ষার্থীদের ছবক প্রদান করেন সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান ও মাওলানা মনিরুল ইসলাম বিলালী। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে নৈতিক শিক্ষা অর্জনের আহ্বান জানান শিক্ষকেরা।