শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

কালিগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
কালিগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

Oplus_16908288

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক শহিদুল আলমের নেতৃত্বে জিয়ার সৈনিকরা শনিবার (৩০ মে) এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শহীদ জিয়ার মানবিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পে অধ্যাপক ডা. শহিদুল আলমসহ বিশেষজ্ঞ ১৪ জন চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।
এ সময় সাবেক অতিরিক্ত সচিব আবু মাসুদ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. নজরুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দল্লাহ সিদ্দিকী, এসডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেনসহ জনপ্রতিনিধি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানবকল্যাণে যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।##

Ads small one

কয়রায় ‘নওশের আলী শেখ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
কয়রায় ‘নওশের আলী শেখ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের পর্যটনস্পট খ্যাত কাশিরহাটে আনন্দঘন পরিবেশে উদ্বোধন করা হয়েছে ‘নওশের আলী শেখ স্মৃতি পাঠাগার’। গতকাল সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার জ্ঞানপিপাসু মানুষ ও শিক্ষার্থীদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হলো।

প্রবাসী সাংবাদিক ফরহাদ হুসাইনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পাঠাগারের মূল লক্ষ্য বর্তমান প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে ফিরিয়ে এনে পুনরায় বইয়ের প্রতি আগ্রহী করে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু শিক্ষা নিকেতনের পরিচালক মাস্টার সুকুমার বাউলিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুগ্রন্থ প্রণেতা সহকারী অধ্যাপক আ ব ম আব্দুল মালেক। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাস্টার নূর কামাল, আবু বক্কর সিদ্দিক, আবুল কালাম আজাদ, সনাতন সরকার, রাজিব কুমার ও আর জে রাসেল প্রমুখ।

পাঠাগারের উদ্যোক্তা ফরহাদ হুসাইন বলেন, উপকূলের এই মানুষদের জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে আসতে হবে, জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। পাঠাগার কেবল মানুষের জ্ঞান বাড়ায় না, দারিদ্র্যমুক্তির পথও খুলে দেয়।

অনুষ্ঠানে বক্তারা পাঠাগার প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ এলাকার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

দেবহাটায় র‌্যাবের অভিযানে ঝিনাইদহে খুশি হত্যা মামলার আসামী গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
দেবহাটায় র‌্যাবের অভিযানে ঝিনাইদহে খুশি হত্যা মামলার আসামী গ্রেপ্তার

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ঝিনাইদহের চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি হত্যা মামলার প্রধান আসামি সাঈদ মেহেদীকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ।

তিনি জানান, র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর এবং সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই রাতে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি হত্যা মামলার মূলহোতা এবং এজাহারনামীয় ১নং পালাতক আসামি সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আফিয়া আক্তার খুশির সঙ্গে সাঈদ মেহেদীর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গোপনে বিয়ে করে ঝিনাইদহ শহরে বসবাস করে আসছিলেন দুজনে। বিয়ের পর থেকেই খুশির সঙ্গে সাইদ মেহেদীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। খুশিকে প্রায় সময় মারধর করতেন। ১৩ মে সকালে তাকে হত্যা করে পালিয়ে যান মেহেদী।

ওই দিন সকাল ৭টার দিকে প্রতিবেশী নাইটগার্ড বদর উদ্দিন মোল্যা রুমের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে খুশিকে ঘরের মেঝেতে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। এরপর তিনি বাড়ির মালিক বেবী করিমকে জানান। বেবী করিম ঝিনাইদহ সদর থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সাইদ মেহেদীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন খুশির বাবা। এরপর আসামিকে ধরতে অভিযানে নামে র‌্যাব।

 

কপোতাক্ষ-ইছামতি-বেতনার দখলকারী হিসেবে চিহ্নিত ৩০২ জনের তালিকা প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
কপোতাক্ষ-ইছামতি-বেতনার দখলকারী হিসেবে চিহ্নিত ৩০২ জনের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কপোতাক্ষ, ইছামতি ও বেতনা নদীসহ বিভিন্ন নদ-নদী ও নৌখালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নাব্যতা রক্ষায় দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জাতীয় নদী রক্ষা কমিশনের নির্দেশনার আলোকে সহকারী কমিশনারদের (ভূমি) সরেজমিন তদন্ত ও পুনঃযাচাই শেষে ৩০২ জনকে নদী দখলকারী হিসেবে চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ উচ্ছেদ কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। নিচে ওই তালিকা প্রকাশ করা হলো।