কুশখালীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ি ফুটবল মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পশ্চিম থানা শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সদর পশ্চিম থানা শাখার সভাপতি মো. সিয়াম হোসেনের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক ইকরামুল হুসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা এবং সদর পশ্চিম থানা শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।












