বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জিএম আব্দুল আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই মাগরিবের পর তালা প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তালা প্রেসক্লাব ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হযরত মাওলানা মুহা. তাওহীদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বেতারের ধর্মীয় আলোচক মাওলানা মুহা. হাফিজুর রহমান, এডভোকেট জিল্লুর রহমান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, শেখ জলিল আহমেদ, রফিকুল ইসলাম খাঁ, মানবাধিকারকর্মী ড. এনামুল ইসলাম বিপ্লব প্রমুখ। উল্লেখ্য, টানা ৩৬ বছর খলিলনগর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা জি এম আব্দুল আলী ২০২০ সালের ৩০ জুলাই ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Ads small one

গাবুরায় ৫০ পরিবার পেল পানির ট্যাংক, ৪০০ শিশুকে নগদ সহায়তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
গাবুরায় ৫০ পরিবার পেল পানির ট্যাংক, ৪০০ শিশুকে নগদ সহায়তা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরায় পানির সংকটে থাকা ৫০ পরিবারের মধ্যে বিনামূল্যে এক হাজার লিটার ধারণক্ষমতার প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ৪০০ এতিম ও ছিন্নমূল শিশুর পুষ্টি সহায়তায় পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বুধবার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি সেবা সংস্থা ব্রতী ও নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটির (নাবিক) যৌথ উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল হুদা মালি, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি রুবাইয়া ইয়াসমিন রূপা, ব্রতীর এরিয়া ম্যানেজার মো. সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দুর্যোগপ্রবণ গাবুরায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। নতুন করে ৫০টি পরিবারকে ট্যাংক দেওয়ার পাশাপাশি ৪০০ শিশুকে দুই মাসের খাদ্য ও পুষ্টির জন্য দুই হাজার ৪০০ টাকা করে দেওয়া হয়েছে। নাবিকের অর্থায়নে ব্রতী সংস্থাটি এলাকায় গৃহনির্মাণ, পুকুর খনন ও ভাসমান স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কাজ পরিচালনা করছে।

ঐতিহ্যবাহি গুড়পুকুরের মেলা আজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
ঐতিহ্যবাহি গুড়পুকুরের মেলা আজ শুরু

সংবাদদাতা: দুই বছর বন্ধ থাকার পর ফের শুরু হতে যাচ্ছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। আজ ১ অক্টোবর থেকে শুরু হয়ে এই মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলা ঘিরে জেলাজুড়ে বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসব-উদ্দীপনা।

পরিস্থিতির প্রেক্ষাপটে এবার হয়তো মেলায় আগের মতো বিস্তীর্ণ পরিসর এবং সার্কাস, যাত্রা, হাউজি, যাদু, মৃত্যুকূপ কিংবা বিচিত্রা অনুষ্ঠানের মতো বিনোদনের হরেক অনুষঙ্গ থাকছে না। তবে শত বছরের ঐতিহ্য রক্ষার স্বার্থে মেলাটি পুনরায় আয়োজিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিশ্লেষকদের মতে, গুড়পুকুরের মেলা কেবল পণ্য কেনাবেচার বাণিজ্যিক আয়োজন নয়; এটি স্থানীয় সামাজিক সকল শ্রীনির মানুষের ও গ্রামীণ সংস্কৃতির একটি বড় উপাদান। দীর্ঘদিন ধরে এটি বিনোদন, কেনাকাটা ও পারস্পরিক সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত। মেলার দিনগুলোতে বিভিন্ন অঞ্চল থেকে আগত আত্মীয়স্বজনেরা সাতক্ষীরায় সমবেত হন। পরিবারের সবাইকে নিয়ে মেলায় ঘোরাঘুরি ও কেনাকাটার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিকে তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়।

দীর্ঘ বিরতির পর এবার উৎসবমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হবে বলে আশা করছেন মেলা আয়োজক কমিটি ও স্থানীয় বাসিন্দারা। মেলা প্রাঙ্গণে অপ্রীতিকর কোন ঘটনা, চাঁদা আদায় ইভটিজিং বা মব প্রতিরোধে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম কিবরিয়া লালন দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। ক্লাসে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীসহ একদল লোক জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন—দীর্ঘদিন দেশের বাইরে থাকায় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা রয়েছে—এমন কথা ক্লাসে বলেছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‌‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

রাত ৯টা পর্যন্ত শিক্ষক গোলাম কিবরিয়া দৌলতপুর থানায় আটক আছেন। এখনও তার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (দৌলতপুর সার্কেল) দেলোয়ার হোসেন।