বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

কেশবপুর-বেতগ্রাম সড়কের সাড়ে ৫ কিঃ মিঃ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
কেশবপুর-বেতগ্রাম সড়কের সাড়ে ৫ কিঃ মিঃ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার ব্যস্ততম সড়ক কেশবপুরÑবেতগ্রাম সড়কের ভালুকঘর থেকে চিংড়া বাজার পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক দীর্ঘ দিন বেহাল অবস্থায় জরাজীর্ন হয়ে পড়েছে।

আসন্ন বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় ব্যাস্ত এই সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় হাজারো খানা-খন্দে পরিনত হয়ে লাখো মানুষের ভোগান্তি চরমে উঠেছে। দ্রুত সংস্কার করা না হলে সড়কটি একেবারে যান চলাচলের অযোগ্য হয়ে পড়বে। জনগুরুত্বপুর্ণ এই সড়কটির বেহালদশা নিয়ে কর্তৃপক্ষের উদাশিনতায় অবহেলিত রয়ে গেছে বলে মনে করেন ভুক্তভোগীরা।

 

ইতিমধ্যে এই সড়কটি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কাছে চরম ভোগান্তির আর এক নাম হিসাবে পরিচিতি পেয়েছে। সড়কটি দিয়ে শুধুু কেশবপুর উপজেলার মানুষ নয়; পার্শবর্তী মনিরামপুর ও সাতক্ষীরা জেলার তালা-কলারোয়া উপজেলার অসংখ্য মানুষ চলাচল করে থাকে। ভালুকঘর থেকে চিংড়া বাজার পর্যন্ত সাড়ে ৫ কিঃ মিঃ এর মধ্যে প্রায় ৫ কিঃ মিঃ সড়কই ভেঙ্গেচুরে ছোট-ছোট গর্তে পরিণত হয়েছে। ভুক্তভোগী মানুষের মনে একটাই প্রশ্ন আর কত খারাপ হলে হবে সংস্কার?

সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার সাগরদাড়ী, ঝিকরা, চিংড়া, বিষ্ণুপুর, ফতেপুর, গোবিন্দপুর, মেহেরপুর, কাস্তা, বারুইহাটী, বুড়িহাটি, শ্রীরামপুর, সরাপপুর, বরণডালী, শাহপুর, মির্জানগর, হিজলতলা, পাত্রপাড়া, শিকারপুর, ভালুকঘর, চালিতাবাড়িয়া, শ্রীরামপুর, দত্তনগর, সরসকাটী, জাহানপুর, রঘুরামপুর, বাঁশবাড়ীয়া, গোপসেনা সহ পার্শবর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলার র্শাশা জয়নগর ধানদিয়া চকজয়নগর বাটরা সিংহলাল সেনেরগাতী গ্রামের লক্ষ লক্ষ মানুষের চলাচল এই জরাজীর্ণ অবহেলিত সড়কটি দিয়ে। এই অবহেলিত জনপদের লক্ষ-লক্ষ মানুষের একটাই প্রাণের দাবী, মানুষের পদভারে ছিন্ন-ভিন্ন সড়কটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ অধিদপ্তরের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার আওয়ালুর রহমান বলেন, কেশবপুর-বেতগ্রাম সড়কটি জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। ৭ কিলোমিটার সড়কের মধ্যে সম্প্রতি দেড় কিঃমিঃ সড়ক সংস্কার করা হয়েছে। বাকী সাড়ে ৫ কিঃ মিঃ সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় অতিদ্রুত সংস্কার করা হবে।

Ads small one

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়ামুখী করার আহ্বান হাবিবের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়ামুখী করার আহ্বান হাবিবের

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়ামুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলা সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় কলারোয়ায় নিজের বাসভবনে চন্দনপুর ইউনাইটেড কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষকেরা।

সভায় হাবিবুল ইসলাম হাবিব পরিবেশ সুরক্ষায় সরকারের বৃক্ষরোপণ অভিযান সফল করতে প্রত্যেক শিক্ষককে ১০টি ও প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার মানোন্নয়নে যতœশীল হতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। তিনি চন্দনপুর ইউনাইটেড কলেজের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক জামিল আক্তার, আবু সাঈদ ও কামরুল ইসলাম প্রমুখ।

 

 

 

 

 

 

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: “প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে।

 

১৭ জুন বুধবার সকালে উপজেলার কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে গভর্ন্যান্স ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট (জিফোরসিআর) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ’ (সিএনআরএস)-এর আয়োজনে অনুষ্ঠানটিতে অর্থায়ন করে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড এবং সার্বিক সহযোগিতা করে সিডিও।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও-এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

র‌্যালিতে অংশগ্রহণকারী ১৫৬জন শিক্ষার্থী পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। র‌্যালিটি বিদ্যালয়ের চারপাশ ও কাঁঠালবাড়িয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে চারা গাছ রোপণ করা হয়।

 

 

 

 

পাটকেলঘাটায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পাটকেলঘাটা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

 

বুধবার সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ থানা শাখার উদ্যোগে স্থানীয় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হুসাইন।

 

পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মুজাহিদ শেখ ও সেক্রেটারি ওমর ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন উপশাখার নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।