দেবহাটায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির স্মরণসভা ও আলোচনা
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মরহুম সাদেকুর রহমানের স্মরণে দোয়া ও সমিতির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে ২৬ সেপ্টেম্বর সকালে সখিপুর আলিম মাদ্রাসা মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা শাখার সাবেক সভাপতি দেব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান। তিনি দেবহাটা উপজেলার সব কেমিস্ট সদস্যকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং কেমিস্টদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা উপজেলা শাখার এমআরপি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সাবেক সদস্য অহিদুজ্জামান, দেবহাটা উপজেলার সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম, বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রাজু, আবুল বাসার ও মোহাম্মদ আলী।












