সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর দাবি
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু ও শিক্ষার্থী ভর্তির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে কলারোয়া মহিলা কলেজে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, সমাজসেবক ও আন্দোলন সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এ অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে আসন্ন শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং সাতক্ষীরার উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
মতবিনিময় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ আব্দুল মজিদ, মাওলানা আব্দুল বারী, অধ্যাপক মো. আবু নসর, অধ্যাপক মো. আবু বকর সিদ্দীক, মো. রইচ উদ্দীন, মো. আবুবকর ছিদ্দীক, এস এম মাহবুবর রহমান, ড. খান মিজানুল ইসলাম সেলিম, আর এম ফরহাদ, আইনজীবী এবিএম সেলিম, আইনজীবী কাজী আব্দুল্লাহ আল হাবিব, মো. মেহেদী হাসান ও মো. রেজাউল ইসলাম।
এ ছাড়া সাতক্ষীরা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদের বিভিন্ন শাখার আহ্বায়ক ও প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. আহম্মদ আলী, অধ্যক্ষ মো. ফারুক হোসেন, অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু, এস এম মহিদার রহমান, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তফা নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাঈদ হোসেন, সহকারী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ বকুল, সহকারী অধ্যাপক মো. ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ ডা. আব্দুল বারিক ও প্রধান শিক্ষক মো. রুহুল আমিন। সভায় সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি, সময়ের দাবি সাতক্ষীরা সিটি করপোরেশন এবং সমৃদ্ধ সাতক্ষীরা জেলা বাস্তবায়ন পরিষদের প্রতিনিধিরাও অংশ নেন।












