ধুলিহর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে হাবিবুল ইসলাম হাবিবের হাতে ফুলের তোড়া তুলে দেন তাঁরা। এ সময় ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপির প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সাবেক সভাপতি কবির আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ধুলিহর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদির আহসান রুবেল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব গোলাম মোস্তফা বাবু, যুবদল নেতা রোকনুজ্জামান জুয়েল এবং ধুলিহর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মিনহাজ মোর্শেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া আব্দুল হামিদ, শামীম গাজী, জাহারুল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুল আলিম, আহসান ও বাবলুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় সাংগঠনিক বিষয় ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন নেতারা।












