সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় ভগ্নিপতির মৃত্যু, শোক
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের বড় ভগ্নিপতি এবং প্রেসক্লাবের সদস্য আমিনুর রহমানের সেজ মামা এলাহী বক্স মঙ্গলবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি












